।।আব্দুল্লাহ আফফান।।
পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তানের শাসকদের পরিনতিও আশরাফ গনির মতো হবে। আমরা এস্টাব্লিশমেন্টের বিরোধীতা করছি না। আমারা বিরোধীতা করছি বৈশ্বিক উপনিবেশবাদের।
এক সমাবেশে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) কটাক্ষ করে মাওলানা ফজলুর রহমান বলেন, ‘পিটিআই সরকার এসে এক কোটি চাকরি দেবে’। অথচ ৭৪ বছরেও পাকিস্তানের চাকরির সংখ্যা এক কোটিতে পৌঁছায়নি’।
তিনি বলেন, আমরা মাঠে নামলে শাসকরা পালিয়ে যাবে। তারা জাতির প্রতিনিধিত্ব করছে না তাই বিশ্ব তাদের সহযোগিতা করছে না। আমরা অবৈধ সরকারের সাথে আপোষ করব না। এই সরকার শুধু অবৈধই নয় অযোগ্যও। এই শাসকের পরিনতিও আশরাফ গণির মতো হবে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর নীতিমালার বাইরে গিয়ে স্টেট ব্যাংক কিছু করতে পারবে না। স্টেট ব্যাংক সম্পর্কিত নিয়ম কীভাবে পাশ হয়েছে আমরা তা জানি। সূত্র- উম্মত।
-কেএল