শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার আসাদুদ্দিন ওয়াইসির গাড়িতে চার রাউন্ড গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়াইসির গাড়িতে গুলি করার অভিযোগ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মিরাটে প্রচারের পর দিল্লিতে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে।

এক টুইটবার্তায় ওয়াইসি বলেন, মিরাটের কিথাওরে একটি নির্বাচনে ভোট শেষে ফেরার পর এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, চাহাজারসিতে টোল প্লাজার কাছে আমার গাড়িতে চাল রাউন্ড গুলি করা হয়েছে। তিন থেকে চারজন লোক তার ওপর হামলায় অংশ নিয়েছিলেন।

এই রাজনীতিবিদ বলেন, আমার গাড়ি পাংচার হয়ে যায় অন্য গাড়িতে আমাকে বাড়িতে ফিরতে হচ্ছে। আল-হামদুলিল্লাহ, আমরা সবাই নিরাপদে আছি।

প্রায় ৯৩ বছরের পুরনো রাজনৈতিক দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রভাব মাত্র বছরকয়েক আগেও হায়দ্রাবাদ শহরের গন্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে অন্যান্য রাজ্যেও তা ছড়িয়ে পড়েছে।

ওয়াইসি যেভাবে দেশের নতুন নতুন প্রান্তে জায়গা খুঁজে পাচ্ছেন, তাতে তাকে ভারতীয় মুসলিম সমাজের উদীয়মান মুখ হিসেবে অনেকে দেখছেন। কংগ্রেস তাকে দিচ্ছে ভোট-কাটুয়া তকমা।

হায়দ্রাবাদের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শাহিদ মিও বলেন, এটা ঠিকই যে ওয়াইসি খুব দ্রুত উঠে আসছেন ও মানুষ তাকে নানা জায়গায় গ্রহণও করছে, তবে তাকে নিয়ে নানা বিপরীতমুখী ন্যারেটিভও আছে।

তিনি বলেন, অনেকেই তাকে বিজেপির বি-টিম হিসেবে দেখেন, কারণ এখনও ভারতীয় মুসলিম সমাজের বেশির ভাগ ভোট কংগ্রেস বা তাদের জোটের দলগুলোই পায় - কিন্তু ওয়াইসি সেই ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দিচ্ছেন বলে তাদের অভিযোগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ