শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দারুল উলূম দেওবন্দ পরিদর্শনে এলেন ভারতীয় দুই সিনিয়র অফিসার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার।।

দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন হারিয়ানা রাজ্যের পানিপথের কমিশনার ও ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সাহারানপুরের নাকুড় এলাকার নির্বাচন পর্যবেক্ষক আইএএস রাম কুমার এবং গাঙ্গুহ এলাকার নির্বাচন পর্যবেক্ষক ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বিভাগীয় কমিশনার আইএএস এম নায়েক।

বুধবার (২ ফেব্রুয়ারি) তারা দারুল উলুম দেওবন্দে পৌঁছালে  মুফতি আবুল কাসিম নোমানী তাদের অভ্যর্থনা জানান।

মেহমানখানায় দীর্ঘ সময় তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এসময় তিনি ইংরেজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়কালে দেশ ও জাতির জন্য দারুল উলুম দেওবন্দের অবদান তুলে ধরেন। বিশেষ করে রেশমি রুমাল আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় কর্মকর্তারা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এছাড়াও প্রতিষ্ঠানের ফতোয়া, শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক বিষয়ের খোঁজ খবর নেন।

রাম কুমার বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, আজ উপস্থিত হতে পেরে খুব খুশী লাগছে’। এম নায়েক বলেন, ‘ছাত্রজীবনেই এই প্রতিষ্ঠান সম্পর্কে পড়েছিলাম। কিন্তু কখনো আসা হয়নি। আজ আসার পর থেকেই আত্মিক প্রশান্তি লাভ করছি’।

পরে উভয়েই প্রতিষ্ঠানের ঐতিহাসিক গ্রন্থগার পরিদর্শন করেন। সেখানে রাখা দুর্লভ বইপত্র দেখে বলেন, ‘আমাদের দেশ ও জাতির জন্য এটা অনেক মূল্যবান একটা জ্ঞানভাণ্ডার’।

পরিদর্শনকালে দুই কর্মকর্তা এশিয়ার অন্যতম সুবিশাল দৃষ্টিনন্দিত মসজিদ-ই-রশিদ ও নবনির্মিত আধুনিক গ্রন্থাগারসহ প্রতিষ্ঠানের ঐতিহাসিক ভবনগুলো পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র: বাসিরাত অনলাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ