শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ছাড়াল ১১ হাজার, শনাক্ত সাড়ে ৩০ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকেই বিশ্বে রেকর্ডসংখ্যক বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। মাঝে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও ফের বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে এ ভাইরাস। কিছুতেই করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩০ লাখ ৫৭ হাজার ৯৬৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ২৮৮ জনের।

এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ৩০ লাখ ২৫ হাজার ২৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল আরও ১১ হাজার ৯২২ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ৪৭ লাখ ৩৩৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৩০ হাজার ৪৩৭ জনে। আর সুস্থ হয়েছেন ৩০ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ৯৪৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪১২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২০ হাজার ৮২৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৭৩৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার একজনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ