শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সু চির বিরুদ্ধে আরও একটি অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অং সান সু চির বিরুদ্ধে আরও একটি ঘুসের অভিযোগ এনেছে মিয়ানমার জান্তা সরকার। এ নিয়ে তার বিরুদ্ধে ঘুস-জালিয়াতিসহ ১১টি অভিযোগ আনা হলো।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সু চির বিরুদ্ধে নতুন করে আনা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে।

মিয়ানমার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, সু চি তার মায়ের নামে একটি দাতব্য ফাউন্ডেশনের জন্য অনুদান হিসাবে পাঁচ লাখ ৫০ হাজার মার্কিন ডলার গ্রহণ করেছেন। তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের কার্যক্রম কখন শুরু হবে সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

অং সান সু চির বিরুদ্ধে ডজনখানেক মামলার বিচার কাজ চলছে। এসব মামলার রায় হলে তার অন্তত ১৫০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর মধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় ৬ বছরের সাজা হয়েছে।

গতবছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সামরিক বাহিনী। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ