শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের

টিকাকেন্দ্র খোলা থাকছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ শুক্রবার সরকারি ছুটির দিনেও দেশের সব টিকাকেন্দ্র খোলা থাকছে। অন্যান্য দিনের মতো যেকোনো কেন্দ্রে গেলেই করোনা টিকার যেকোনো ডোজ পাবে মানুষ।

আগামীকাল শনিবারের মধ্যে জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্যে সরকার ছুটির দিনেও টিকা দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এ ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিকেলের মধ্যেই সরকারি হাসপাতাল, বিভিন্ন জেলার সিভিল সার্জন ও বিভিন্ন টিকাকেন্দ্রসহ টিকাদানের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠান ও কর্মকর্তার কাছে 'অতীব জরুরি' নামে একটি লিখিত নির্দেশনা পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত ওই লিখিত নির্দেশনায় বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং ভ্যাকসিনেশন সেন্টারসমূহে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে।

জনমনে সৃষ্ট এই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পূরণে শুক্রবার ২৫ ফেব্রুয়ারি সারা দেশের সব কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টার খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র বা বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকার তথ্য অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নেন ৭ লাখ ৪৯ হাজার ৪৬২ জন ও ২০ ফেব্রুয়ারি ৮ লাখ ৫৫ হাজার ৩০৭ জন। এর পরের দ্বিগুণ প্রথম ডোজ টিকা নেওয়ার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ওঠে। গত ২২ ফেব্রুয়ারি এক দিনে টিকা নেন ১৬ লাখ ৪৬ হাজার ৪২২ জন, পরদিন ২৩ ফেব্রুয়ারি টিকা নেন ১৫ লাখ ৪৯ হাজার ৮১৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ