শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১ দিনে কোটি টিকাদান বিশ্বে দৃষ্টান্ত: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একদিনে এক কোটি টিকাদান বিশ্বে একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, বিশ্বের ২০০টি দেশের মধ্যে টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ দশম স্থানে আছে। রাশিয়া এবং জার্মানির মতো উন্নত দেশও আমাদের পেছনে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশনায় টিকাদানে বাংলাদেশ সফল হয়েছে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে এক কোটি টিকাদান উপলক্ষ্যে আয়োজিত অনির্ধারিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে ৭০ শতাংশ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। ১২ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর ৯৫ শতাংশকে টিকা দেওয়া হয়ে যাচ্ছে।

তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে গণটিকাদান কার্যক্রমের মেয়াদ আরও দুদিন বৃদ্ধি করা হচ্ছে। সারাদেশে এক কোটি ডোজ টিকা কার্যক্রম শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং বিপুলসংখ্যক মানুষ টিকা নেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

তিনি আরও বলেন, টিকার সফলতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশের জিডিপি মাইনাস হলেও বাংলাদেশের জিডিপি ৬ শতাংশের বেশি। করোনায় মৃত্যুর হার অনেক কমে গেছে। আক্রান্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে গেছে। মৃত্যু ও সংক্রমণ কমে আসার ক্ষেত্রে টিকার অবদান রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ