শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ঢাকাকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে ডিএমপি: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশ্বের অন্যতম জনবহুল নগর ঢাকার নাগরিকদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনে ডিএমপির আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ঢাকা কেন্দ্রিক। এ শহরকে কেন্দ্র করেই আমাদের উন্নয়নের অভিযাত্রা। এ অভিযাত্রা নিশ্চিত করতে হলে এ শহরকে নিরাপদ রাখতে হবে। ডিএমপি দক্ষতার সঙ্গে সে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ করে করোনাকালে ডিএমপি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে।

বেনজীর আহমেদ বলেন, দেশের সেবা ও জনগণের নিরাপত্তা দেওয়া বাংলাদেশ পুলিশের মূল দায়িত্ব। রাজধানী ঢাকার জনগণের নিরাপত্তা এবং এ শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখাতে ডিএমপি দায়িত্ব পালন করছে। সুদীর্ঘ পথ পরিক্রমায় ডিএমপি অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেছে।

ডিএমপি আগামী দিনগুলোতেও তাদের দায়িত্ব-কর্তব্যের মধ্য দিয়েই নগরীর মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবেন বলে আইজিপি প্রত্যাশা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ