শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

পুতিন মানেই রাশিয়া নয়, বিক্ষোভের ডাক নাভালনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুতিন মানেই রাশিয়া নন। এ ঘোষণা দিয়ে প্রতিদিন যুদ্ধের বিরুদ্ধে রাশিয়াজুড়ে ও এর বাইরে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি।

কড়া ভাষায় তিনি জেল থেকে ধারাবাহিক টুইট দিয়েছেন। বিষাক্ত রাসায়নিক পদার্থের হামলা থেকে বেঁচে যাওয়ার পর এক বছর ধরে তিনি জেলে অবস্থান করছেন। এই রাসায়নিক পদার্থ তার ওপর প্রয়োগ করার জন্য তিনি ক্রেমলিনকে দায়ী করেছেন।

গত মাসে তার বিরুদ্ধে আবার বিচার কাজ শুরু হয়েছে। এতে তার জেলের মেয়াদ কমপক্ষে এক দশক পর্যন্ত বাড়ানো হতে পারে। বর্তমানে তিনি মস্কোর পূর্ব দিকে সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত একটি জেলে বন্দি আছেন।

সেখান থেকে টুইটারে লিখেছেন, আমরা, রাশিয়া একটি শান্তিপ্রিয় জাতি হতে চাই। কিন্তু বিস্ময়, খুব কম মানুষই এখন আমাদেরকে সেই নামে অভিহিত করেন। কিন্তু রাশিয়ানদের কমপক্ষে ভীত নীরব মানুষের দেশ হওয়া উচিত নয়, যারা যুদ্ধ না দেখার ভান করে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে আমরা খবর দেখছি ট্যাংকের গোলায় মানুষ পুড়ছে। বোমায় জ্বলছে বাড়িঘর। আমাদের টেলিভিশনগুলোতে একটি পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার বাস্তব হুমকি দেখতে পাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ