শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

রাশিয়ার নিন্দা না করায় বাংলাদেশকে টিকা দিবে না লিথুয়ানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। এর ফলে বাংলাদেশকে করোনা টিকার দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া।

লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

গত ৩ মার্চ ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন জানায়, চলতি সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে চার লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রতিবাদে বুধবার (২ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদের ডাকা জরুরি অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে রুশ হামলা বন্ধে প্রস্তাব পাস হয়। প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ। তারা সবাই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেইন’ (পক্ষে, বিপক্ষে কোনোটাই নয়) ভোট দিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ