শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সয়াবিন তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সয়াবিন তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট আবেদনটি সংশোধন করে মঙ্গলবার নিয়ে আসতে বলেছেন আদালত।

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে দায়ের হওয়া রিট শুনানিতে এ কথা বলেন আদালত।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য ওঠে।

আদালত রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবিরকে উদ্দেশ করে বলেন, রিট আবেদনটি নির্ভুল করে মঙ্গলবার নিয়ে আসুন, আমরা শুনব। এখানে সবার স্বার্থ জড়িত। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল (৮ মার্চ) দিন ধার্য করা হয়।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।

এর আগে ৩ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ