শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কঙ্গোতে হেলিকপ্টার বি’ধ্ব’স্ত, জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নি’হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের আট সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। শান্তিরক্ষা মিশনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কঙ্গোর ওই অঞ্চলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে গিয়েছিলেন তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাকী দুইজন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য।

কিভু প্রদেশের রাজধানী গোমায় নেওয়া হয়েছে মরদেহগুলো। মঙ্গলবার এক শোকবার্তা দিয়ে পাকিস্তানের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন।

তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হতে পারেনি জাতিসংঘ মিশন এবং তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। সূত্র: সিএনএন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ