শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভারতের পশ্চিমবঙ্গের বিত*র্কিত নাগরিকত্ব আইন (সিএএ) কয়েক মাসের মধ্যেই বাস্তবায়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী কয়েক মাসের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়ন হবে। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রধান শান্তনু ঠাকুর এমনটা জানিয়েছেন।

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এক সপ্তাহব্যাপী মতুয়া মেলার উদ্বোধন শেষে শান্তনু বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন হবে। বর্তমানে এর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‘এটা গণমাধ্যমে বলে আইন পাস করানোর বিষয় নয়। যেহেতু সাংবিধানিক দিক থেকে এটি আইনে পরিণত হয়েছে, সেক্ষেত্রে কেবল মাত্র বাস্তবায়ন বাকি আছে।’ তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ই বিষয়টি জানেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাস্তবায়ন হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে তিনি জানিয়েছেন, এটি আসামের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সে রাজ্যে অন্য আইন রয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ ‘ভারত মতুয়া মহাসংঘ’র প্রধান মমতা বালা ঠাকুর বলেন, পুরোটাই ভাওতা। শান্তনু ঠাকুর এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করছে, তাদের নিয়ে খেলছে।

মঙ্গলবার (২৯ মার্চ) থেকেই শুরু হয়েছে মতুয়া মেলা। মূল মেলা চলবে আগামী ৫ তারিখ পর্যন্ত। এদিন দিল্লি থেকে এই মেলায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দুদিন আগেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঠাকুরবাড়িতে একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ