শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (৩০ মার্চ) সকাল থেকেই যুদ্ধবিরতি কার্যকর করছে সৌদি জোট। খবর আল জাজিরা।

রমজানে যুদ্ধবিরতি মেনে চলতে জাতিসংঘের আহ্বানের মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার রাতে জোটের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে এবং দারিদ্র্যপীড়িত দেশটিতে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকট প্রশমনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে যাচ্ছে জাতিসংঘ। দুপক্ষ ২০১৫ সাল থেকে এ যুদ্ধ চালিয়ে আসছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তিন বছরের শান্তি প্রচেষ্টায় এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাত বছর ধরে চলা এ সংঘাত অবসানে জোর প্রচেষ্টা চালিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। অনাহারের মুখে পড়েছেন লাখ লাখ ইয়েমেনি।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকির দেওয়া বিবৃতি উদ্ধৃত করে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, বুধবার সকাল ৬টা থেকে ইয়েমেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিচ্ছে জয়েন্ট ফোর্সেস কমান্ড অব দ্য কোয়ালিশন। ইয়েমেন সংকটের অবসান এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো এবং সানা বিমানবন্দর থেকে কিছুসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমোদন দেওয়ার বিনিময়ে রমজানে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় জাতিসংঘ। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো এ কথা জানিয়েছে। আগামী ২ এপ্রিল রমজান শুরু হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ