সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার

‘তত্ত্বাবধায়ক’ না আসা পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান খান।

রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানান পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সংবিধানের ২২৪ এর A (৪) অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করবেন।

এর আগে পিটিআই নেতা শাহবাজ গুল এক বিবৃতিতে বলেছিলেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত ইমরান খান সংবিধানের অনুচ্ছেদ ২২৪ এর A (৪) এর অধীনে তার দায়িত্ব পালন করবেন।

গতকাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে দেশটির পার্লামেন্ট ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।

দেশটির তথ্য প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং এখন আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

এদিকে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছেন ডেপুটি স্পিকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ