শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আর জো*ট সরকার নয়: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে নিজের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) একক সংখ্যাগরিষ্ঠতা পাবে দাবি করে ইমনার খান বলেছেন, পুনরায় ব্ল্যাকমেইল এড়াতে তিনি কেন্দ্রে আর জোট সরকার গঠন করবেন না।

গতকাল মঙ্গলবার লাহোর গভর্নর ভবনে এক গণজমায়েতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এবার সতর্কতার সঙ্গে বিচার বিবেচনা করে কেবল আদর্শিক কর্মীদেরকেই পিটিআই পার্টির টিকিট দেওয়া হবে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এ সময় তিনি স্বীকার করেন, অতীতে তার দল অনেক ভুল করেছে এবং সেগুলোর জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। তিনি বলেন, আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি…জোট সরকার গঠন করে মিত্রদের দ্বারা ব্ল্যাকমেইল হতে হবে।

ইমরান খান বলেন, ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’ গ্রহণ করায় একটি নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টাকারী সেই ‘বিশ্বাসঘাতককে’ আগামী সাধারণ নির্বাচনে পকিস্তানি জাতি একটি শিক্ষা দেবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ এই বিশ্বাসঘাতকদের (বিরোধী নেতাদের) রাজনীতি চিরতরে শেষ করে দিয়ে একটি শিক্ষা দেবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ