রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

রমজানে এমন কোনো নামাজ আছে, যা সারা জীবনের সব কাজা নামাজ মাফ করে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেদিন এক ব্যক্তির মুখে শুনলাম, রমযান মাসে নাকি এমন একটি নামায আছে, যা আদায় করলে সারা জীবনের সকল কাযা নামায মাফ হয়ে যায়। হুযুরের কাছে জানতে চাই, সেটি কোন্ নামায? তা আদায়ের কী পদ্ধতি?

উত্তর: ‘রমাযানে বিশেষ নামায পড়লে সারা জীবনের কাযা নামায মাফ হয়ে যায়’ এমন কথা সহীহ নয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া কথা। কুরআন-হাদীসের কোথাও এমন কথা নেই। এ সম্পর্কে যে বর্ণনাটি উল্লেখ করা হয় তা বানোয়াট ও জাল। মোল্লা আলী ক্বারী রাহ. ঐ বর্ণনাটি উল্লেখ করে বলেন, ‘এটি সম্পূর্ণ বাতিল কথা।

কেননা এটা উম্মাহ্র ঐক্যমত্যের পরিপন্থী। এমন কোনো ইবাদত নেই, যার দ্বারা অনেক বছরের কাযা মাফ হয়ে যায়। (আলমাওযুআতুল কুবরা, পৃষ্ঠা ২৪২) বরং অনেক হাদীসে সুস্পষ্ঠভাবে এসেছে যে, কারো কোনো নামায ছুটে গেলে তার কর্তব্য হল তা কাযা করা। যত ওয়াক্ত নামায ছুটবে প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা কাযা আদায় করতে হবে। এক হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ. কারো যদি ভুলে কোনো নামায ছুটে যায় তাহলে যখন স্মরণ হবে তখন যেন সে তা আদায় করে নেয়। এর থেকে দায়মুক্তির ভিন্ন কোন কাফফারা নেই। -সহীহ বুখারী, হাদীস : ৫৯৭

অতএব এক নামায দ্বারাই জীবনের সকল কাযা মাফ হয়ে যাবে এমন ধারণা ভ্রান্ত ও হাদীস পরিপন্থী। এমন ধারণা পোষণ করা থেকে বিরত থাকা আবশ্যক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ