শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

২৫ হাজার নতুন কার্পেট দিয়ে সাজানো হলো মসজিদুল হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি কর্মকর্তারা ঘোষণা করেছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ২৫ হাজার নতুন কার্পেট দিয়ে মসজিদুল হারাম সাজানো হয়েছে।

মসজিদুল হারাম এবং মসজিদ আল-নববির জেনারেল ডিরেক্টরেট ঘোষণা করেছে, পবিত্র রমজান মাসে মুসল্লিদের স্বাগত জানাতে, মসজিদ হারাম ২৫ হাজার নতুন কার্পেট দিয়ে সজ্জিত করা হয়েছে।

মসজিদুল হারামের কার্পেট পরিষ্কার বিভাগের প্রধান জাবের আহমদ ভাদায়ানি বলেছেন, নতুন কার্পেটগুলোকে সৌদি মানের বিলাসবহুল সবুজ গালিচা হিসেবে বিবেচনা করা হয়েছে যাতে মুসল্লিরা শান্তি ও সম্মানের সাথে তাদের ইবাদত করতে পারবেন।

জাবের আহমদ ভাদায়ানি আরও বলেছেন, হারামাইন শরিফাইনের জিয়ারতকারীদের অধিক সেবা প্রদানের জন্য হারামাইন শরিফাইনের মহাপরিচালক আবদুল রহমান বিন আবদুল আজিজ আল-সাদিস এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ