সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

খাশোগি হ*ত্যা মামলা সৌদি আরবে স্থানান্তর করলো তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা স্থগিত করে তা সৌদি আরবে স্থানান্তরের আদেশ দিয়েছে তুরস্কের একটি আদালত। বৃহস্পতিবার এ রায় দেয়া হয়।

তবে রায়টি অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ গত সপ্তাহে আইনজীবীরা ২৬ সৌদি সন্দেহভাজনের অনুপস্থিতিতে এই মামলা সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার অনুরোধ জানিয়েছিলেন। পরে আইনমন্ত্রী তাতে সম্মতি দেন। তবে এ ব্যাপারে রিয়াদের উদ্যোগ ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে মানবাধিকার কর্মীরা বিচারকার্য স্থানান্তরের সমালোচনা করেছেন।

চার বছর আগে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর জামাল খাশোগি হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাপ সৃষ্টি হয় সৌদি আরবের মূল ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচরেরা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়।

পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজ শুরু থেকেই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ