সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পারিবারিক বন্ধন রক্ষায় সম্মিলিত ভূমিকা জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি ‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’ ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) যেসব দোয়া পড়তেন কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা

২৪ ঘণ্টায় বিশ্বে শনাক্ত কমেছে, মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী টিকাকরণের ফলে মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনে প্রবেশ করেছে। কিছুদিন ধরেই কোভিডে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২ হাজার ৫৯৮ জন। এ সময় মারা গেছেন ৩ হাজার ৫৭৪ জন।

এর আগে বুধবার (৬ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১২ লাখ ৩৮ হাজার ৪৪৯ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৩ হাজার ৪৮২ জনের।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৬১২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৩০৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৯০ হাজার ৮৫৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৯ লাখ ৫০ হাজার ২৪৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১০ হাজার ৫৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩১ হাজার ৮৫১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৫৬০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৭ হাজার ২৪৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৭৮২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ