রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল

ইফতারিতে রাখুন ঝাল-মিষ্টি ছোলার চাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইফতারে আমরা নানা ধরণের ভাজাপোড়া খেয়ে অভ্যস্ত। ছোলা, পেঁয়াজু, বেগুনী, আলুর চপ, হালিম। ইফতারে রাখতে পারেন ছোলার চাট। এতে ইফতারে আসবে ভিন্ন মাত্রা। আসুন দেখে নেই কীভাবে বানাবেন ঝাল-মিষ্টি ছোলার চাট।

উপকরণ: হাফ কেজি সিদ্ধ ছোলা, ২টি মাঝারি পেঁয়াজ, ১টি টমেটো, ১টি মাঝারি সিদ্ধ আলু, ৩টি কাঁচা মরিচ, ৩ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ তেঁতুল গুঁড়ো ও স্বাদমতো লবণ।

প্রক্রিয়া: পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচা মরিচ সবগুলো কেটে কুঁচি করে নিন। এখন একটি পাত্রে সিদ্ধ ছোলা দিন। তার সঙ্গে কেটে নেয়া সকল উপকরণ ভালো করে মিশিয়ে নিন এবার। স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়ো দিন। এখন গরম প্যান বা কড়াইতে অল্প একটু পানি দিয়ে পাঁচ থেকে আট মিনিট গরম করে নিন। ঠান্ডা হলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন ইফতারের আয়োজনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ