শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
একটি ভাইরাল ভিডিও, এক আলেম এবং অজানা কিছু প্রশ্ন ‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ইস*রাইলে ফের বন্দু*কধারীর হা’মলা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর উপর্যুপরি গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে এই ঘটনা ঘটে।

গুলি চালানোর কয়েক ঘণ্টা পরও সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শত শত ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী মধ্য তেল আবিবে ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর বিল্ডিং তল্লাশি করছে।

তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ বলেন, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এশেদ বলেন, আমাদের অনুমান, হামলাকারী এখনও আশপাশেই রয়েছে।

ইসরায়েলের জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা তেল আবিব শহরের কেন্দ্রস্থলে ‘বেশ কয়েকটি স্থানে’ গুলি চালানোর খবর পেয়েছে। ডিজেনগফ স্ট্রিটে অন্তত একটি হামলা হয়েছে। সূত্র: আল জাজিরা, বিবিসি, সিএনএন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ