শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কাবা শরিফ-মসজিদে নববিতে রমজানের প্রথম জুমা পড়াবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ১৪৪৩ হিজরির রমজান মাসের প্রথম জুমা আজ। পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে আজকের জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার।

যথাযথ নিরাপত্তার সঙ্গে দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা।

হারামাইন কর্তৃপক্ষ রমজান পূর্ববর্তী জুমায় মুসলিম উম্মাহর প্রতি রমজানসহ সমকালীন বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে এবং খুতবাহ প্রদান ও জুমা পড়াতে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ
কোরআনের প্রসিদ্ধ কারি হিসেবে পরিচিত কাবা শরিফ ও মদিনার প্রধান ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ ড. আব্দুল রহমান আস-সুদাইসি।

মসজিদে নববি
মদিনার মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল বারি থুবাইতি।

যথাযথ নিরাপত্তার মধ্যেই মুসল্লিরা রমজানের প্রথম জুমার খুতবা শুনবেন এবং জুমার নামাজে অংশগ্রহণ করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ