শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ম*সজিদের সামনে দাঁড়িয়ে মু*সলিম নারীদের জনসমক্ষে ধ*র্ষণের হু*মকি সাধুর, ছ’দিন পর তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ম*সজিদের সামনে দাঁড়িয়ে মু*সলিম নারীদের জনসমক্ষে ধ*র্ষণের হু*মকি সাধুর, ছ’দিন পর তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলার একটি মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলিম নারীদের অপহরণ এবং জনসমক্ষে ধর্ষণের হুমকি দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন গেরুয়া পরিহিত এক স্বঘোষিত সাধু।

সাম্প্রদায়িক উস্কানিমূলক এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার ৬ দিন পর তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১০০ কিলোমিটার দূরে সীতাপুর জেলার একটি মসজিদের সামনে। এই ভিডিও নিয়ে তীব্র নিন্দা চলছে নেটমাধ্যমে। অভিযুক্ত সাধুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে,  উত্তরপ্রদেশের সীতাপুর জেলার খয়রাবাদে একটি মসজিদের সামনে একটি জিপ গাড়িতে বসে ভাষণ দিচ্ছেন এক গেরুয়া পরিহিত ব্যক্তি। তিনি উত্তেজিত স্বরে কথা বলছেন, এবং আশেপাশের জনতা তারস্বরে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে তাকে অভিবাদন জানাচ্ছেন।

নিজেকে বজরং মুনি নামে দাবি করা ওই ব্যক্তি বলছেন, ‘‘আমাকে খুন করার জন্য পরিকল্পনা হয়েছে। এ জন্য ২৮ লক্ষ টাকা তোলা হয়েছে।’’

তার পরই ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, যদি কোনও মুসলিম ধর্মাবলম্বী এলাকার কোনও মেয়েকে উত্যক্ত করেন, তা হলে তিনি মুসলিম মহিলাদের অপহরণ করবেন এবং জনসমক্ষে তাঁদের ধর্ষণ করবেন। তা শুনেই উল্লাসে ফেটে পড়ে সমবেত জনতা।

ভি়ডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে সেটি ২ এপ্রিলের।

ভিডিও সম্পর্কে সীতাপুরের পুলিশ জানিয়েছে, এক জন প্রবীণ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘটনার সতত্যা নিশ্চিন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র: আনন্দবাজার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ