রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এসএসসি ও দাখিলের ফরম পূরণ শুরু বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী বুধবার (১৩ এপ্রিল) শুরু হবে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ফি জমা দিতে পারবেন শিক্ষার্থীরা।

রোববার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৪৯৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দু-একদিনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সম্ভাব্য তালিকা থেকে বিলম্ব ফি ছাড়া আগামী ১৩-২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। তবে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় শেষ হবে ২৫ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে চাওয়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২১ সালে অনুত্তীর্ণদের নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ