মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মেই ন্যাটোতে যোগ দিতে পারে সুইডেন ও ফিনল্যান্ড। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে দ্য টাইমস। সুইডেন ও ফিনল্যান্ড সামরিক জোটটিতে যোগ দিলে সদস্য সংখ্যা ৩০ থেকে ৩২-এ দাঁড়াবে।

মার্কিন কর্মকর্তারা বলেন, ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের গত সপ্তাহের বৈঠকে ফিনল্যান্ড ও সুইডেনের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। এবারের বৈঠকে দুটি দেশের যোগ দেওয়া নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে।

ন্যাটো যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডের আবেদন আগামী জুনে হতে পারে বলে জানা গেছে। একই প্রক্রিয়ায় আছে সুইডেনও। যদিও এ বিষয়ে দুই দেশের বক্তব্য পাওয়া যায়নি।

ন্যাটোতে যোগ না দিতে সুইডেন-ফিনল্যান্ডকে সরাসরি হুমকি দিয়ে রেখেছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোটে অর্ন্তভুক্ত হওয়ার চেষ্টা করা হলে, ইউক্রেনের মতো পরিস্থিতি হবে বলেও সতর্ক করেছে মস্কো। ইউক্রেনে রুশ অভিযানের পরই নতুন করে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি সামনে এসেছে। সূত্র: আলজাজিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ