মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

নতুন প্রধানমন্ত্রীকে আফ্রিদির অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নানা নাটকীয়তার পর ইমরান খানকে হটিয়ে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। এবার দেশটির নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন পাক ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে অভিনন্দন। আশা করি, তিনি তার ব্যবস্থাপনার দক্ষতা দিয়ে পাকিস্তানকে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট থেকে বের করে আনবেন। পাকিস্তান জিন্দাবাদ।’

Afrrr

উল্লেখ্য, গত সোমবার ১৭৪ ভোট পেয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। এর আগে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর অনাস্থা নিয়ে রাজনৈতিক সংকট দেখা দিলে সাবেক এই অলরাউন্ডার এক টুইট বার্তায় বলেছিলেন, ‘পাকিস্তানের স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেছে। অথচ একটি গণতান্ত্রিক সরকারও পুরো সময় থাকতে পারেনি। আল্লাহর দোহাই লাগে, আপনারা একটি সরকারকে তাদের মেয়াদ পূর্ণ করতে দিন।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ