মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে গ্রীষ্মকালীন ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষতি হয়েছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থার বরাতে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

রোববার ঘূর্ণিঝড় মেগি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ফিলিপাইনে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে দেশটির দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এ ছাড়া ঝড়বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় অনেক ঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশ। এ প্রদেশের চারটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণ গেছে বলে বেবে নগরীর দুর্যোগ কর্মকর্তা রাইসে অসতেরো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের লেইতে এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবিতে দেখা গেছে, লেইতের বুঙ্গা এলাকার কয়েকটি বাড়িঘর কাদামাটিতে চাপা পড়েছে।

সূত্র: খালিজ টাইমস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ