মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ই*সরায়েলের গু*লিতে ৩ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে এক কিশোরসহ ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

পবিত্র রমজানে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে নৃশংস হামলা এটি। খবর এবিসি নিউজের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার পশ্চিমতীরে ওই তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, ১৪ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর পেট্রোল বোমা ছুড়ে মারার কারণে সেনারা তাকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩৪ বছর বয়সি আইনজীবী মোহাম্মদ আসাফ নিহত হয়েছে। এ ছাড়া রামাল্লায় ইসরায়েলি সেনাদের অভিযানের সময় সংঘর্ষে আরেক ফিলিস্তিনি নিহত হন।

বুধবারের অভিযানে প্রায় ২০ জনকে গ্রেফতার করেছে ইসরায়েল।তাদেরকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ