শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মিসরে ট্রাকের সাথে পর্যটকবাহী বাসের ধাক্কা, নিহত কমপক্ষে ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিসরে ট্রাকের সাথে পর্যটকবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছেন ৪ ফরাসি এবং এক বেলজিয়ান নাগরিক।

গতকাল বুধবার (১৩ এপ্রিল) দেশটির আসওয়ান শহরে এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ট্রাকের সাথে ধাক্কা লাগার কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন লেগে যায়। এ আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বাসে। পর্যটকদের সাথে প্রাণ হারিয়েছেন মিসরের পাঁচ নাগরিকও। গাড়িটি পর্যটকদের নিয়ে এসনার মন্দির থেকে নীলনদের তীরে যাচ্ছিল। দুর্ঘটনার মূল কারণ এখনো জানা যায়নি।

উদ্ধারকর্মীরা জানান, গুরুতর আহত এবং দগ্ধ হয়েছেন আরও ১৪ পর্যটক। যাদের ৮ জন ফ্রান্স এবং ৬ জন বেলজিয়ামের নাগরিক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ