শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

আল আকসায় ইস'রায়ে'লি বাহিনীর হা'মলায় তীব্র নি'ন্দা খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের বায়তুল আকসা মসজিদে আজ বাদ ফজর ইসরাইলী পুলিশ বাহিনীর বর্বর হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।

আজ শুক্রবার এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ নিন্দা জানান।

তারা বলেন, পবিত্র মসজিদ বায়তুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে এই মসজিদের প্রতি আবেগ ও ভালোবাসা রয়েছে। পবিত্র রমজান মাসে এই মসজিদে হামলা চালিয়ে রক্তাক্ত করে ইসরায়েলি বাহিনী মুসলমানদের হৃদয়ে চরম আঘাত করেছে। আজ বাদ ফজর নিরস্ত্র রোজাদার মুসল্লিদের উপর যে হামলা চালানো হলো তা জঘন্য বর্বরতা ছাড়া আর কিছুই নয়।

‘এই নৃসংশ ঘটনায় দেড়শত রোজাদার আহত হয়েছেন। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তিনশত মুসলমানকে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ওআইসি, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলকে এ ব্যাপারে জবাবদিহী করার জন্য আহ্বান জানাচ্ছি।’

তারা আরও বলেন, ইসরায়েল তার অবৈধ দলদারিত্ব বজায় রাখার জন্য ফিলিস্তিনি মুসলমানদের উপর এভাবে একের পর এক আগ্রাসান চালাচ্ছে। মসজিদুল আকসায় ভীতিকর পরিবেশ তৈরি করে সেখান থেকে মুসল্লিদেরকে বিতাড়িত করার চক্রান্ত করছে। কিন্তু মুসলমানরা তাদের এই পবিত্র মসজিদকে কখনো ছেড়ে যাবে না। আল-আকসা অচিরেই আবার মুক্ত হবে ইনশাআল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ