মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

আল-আকসা মসজিদে ইস'রায়ে'লের অভিযান, শতাধিক ফিলি'স্তিনি আ'হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে অতর্কিত অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোরে ইসরায়েলি পুলিশের অভিযানের জেরে সৃষ্ট সহিংসতায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্যব জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে আল-আকসার পরিচালনার দায়িত্বে থাকা কমিটি জানিয়েছে, শুক্রবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি পুলিশ জোর করে আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করে। সে সময় ফজর নামাজে অংশ নেওয়ার জন্য হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।

অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে ফিলিস্তিনিদের উদ্দেশে ইসরায়েলি পুলিশকে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে ফিলিস্তিনিরা। এছাড়াও কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে উপস্থিত অন্য মুসল্লিদের মসজিদের ভেতরে আশ্রয় নিতে দেখা যায়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি সেবা জানিয়েছে, তারা কমপক্ষে ৬৭ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে গেছে। অন্যদিকে মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা এনডাউমেন্ট কমিটি জানিয়েছে, মসজিদের একজন প্রহরীর চোখে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ