মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ইমরানের বিরুদ্ধে এবার দুবাইয়ে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগ শাহবাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগেই রাষ্ট্রীয় উপহারের হার ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বললেন, তিনি নিশ্চিত করতে পারেন যে তার পূর্বসূরী পিটিআই চেয়ারম্যান ইমরান খান তোশাখানায় রাষ্ট্রীয় উপহার জমা না দিয়ে তা দুবাইতে বিক্রি করেছেন।

শাহবাজ বলেন, ‘ইমরান খান ওই উপহার ১৪০ মিলিয়ন রুপিতে (১৪ কোটি রুপি) দুবাইয়ে বিক্রি করেছেন।’

ইমরান খানের বিক্রি করা রাষ্ট্রীয় উপহার সামগ্রীর মধ্যে হীরের গয়না, ব্রেসলেট ও হাতঘড়ি রয়েছে বলেও জানিয়েছেন শাহবাজ।

পাকিস্তানের আইন বলছে, রাষ্ট্রীয় কোন কর্মকর্তা-কর্মচারী বিদেশি কারও কাছ থেকে কোনও উপহার সামগ্রী পেলে তা তোশাখানায় (রাষ্ট্রীয় কোষাগার) জমা দিতে হবে। আর যদি তারা সেই উপহার নিজের কাছে রাখতে চান তবে সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

যদিও এই অভিযোগ প্রত্যাখান করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। তার দাবি, শাহবাজ শরীফ ইমরানে দিকে কাদা ছুড়ছেন।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ