শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মসজিদে আ’ক’সায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে ইস*রায়ে’ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পশ্চিম তীর এবং অধিকৃত জেরুসালেমের মধ্যবর্তী সংযোগ পথ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার আল আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসলায়েলি হামলার ঘটনার পর এ ঘোষণা দিয়েছে দেশটি।

জানা যায়, ইহুদি ধর্মীয় উৎসবের আড়ালে ফিলিস্তিনিদের ওপর বলপ্রয়োগ শুরু করেছে। ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষে বহু ইহুদি আল আকসায় প্রবেশ করেছিল। অন্যদিকে রোজাদার ফিলিস্তিনি মুসলিমরা চরমপন্থী ইহুদিদের বাধা দেয়ার চেষ্টা করেছিল।

ইসরায়েলি এক কর্মকর্তা এক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিম তীর এবং অধিকৃত জেরুসালেমের মধ্যবর্তী সংযোগ পথ বন্ধ থাকবে। নিরাপত্তা জনিত কারণে এর সময় আরও বাড়তে পারে।

ফিলিস্তিনি কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছে, তারা জেরুসালেমের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে মিসর ও জর্ডানের সাথে পরামর্শ করেছে। আল-আকসা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে বের করতে দুই আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে।

আল-আকসা মসজিদ থেকে গ্রেফতার হওয়া ৪০০ ফিলিস্তিনির মামলার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জেরুসালেমের আইনজীবীদের একটি দল। দলটি তাদের জামিনের আবেদন করার জন্য কাজ করছে।

এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্সির সরকারি মুখপাত্র নাবিল আবু রুদিনা বলেছেন, আল-আকসা মসজিদে হামলা এবং মসজিদে দখলদার বাহিনীর প্রবেশ নিয়ে যা ঘটছে তা বিপজ্জনক। এটা আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য।

আবু রাদিনা বিবৃতিতে আরও বলেছেন, আল-আকসা মসজিদে এই বর্বর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য সমস্ত আন্তর্জাতিক পক্ষের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। যেন বিষয়টা হাতের বাইরে না যায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী আল-আকসা মসজিদে হামলা চালায় এবং মুসল্লিদের উপর কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড বর্ষণ করে। এসময় শতাধিক মুসল্লি আহত হয়।

ইসলায়েলি পুলিশ জানিয়েছে, আল-আকসা মসজিদ থেকে প্রায় ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ