মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

এরদোগানের অনুরোধে তুর্কি মসজিদে আটকেপড়াদের মুক্ত’ করেছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোলের একটি তুর্কি মসজিদে আটক জিম্মিদের বিশেষ অভিযান চালিয়ে মুক্ত করেছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অনুরোধে ওই অভিযান চালানো হয়। অভিযানে ‘বিদেশি যোদ্ধাসহ ২৯ জন’ নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি। জিম্মিদের মুক্ত করে নিরাপদ অবস্থানে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোনাশেঙ্কভ।

যদিও চলতি বছরের মার্চ মাসে প্রকাশিত রিপোর্টগুলোতে বলা হয়েছিল, ওই তুর্কি নাগরিকরা মসজিদে জিম্মি ছিলেন না, বরং রাশিয়ার গোলাবর্ষণ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন।

এর আগে মার্চ মাসেরই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, মারিউপোল শহরে রাশিয়ান সেনাদের তীব্র গোলাবর্ষণের সময় ৮৬ জন তুরস্কের নাগরিক প্রাণভয়ে সেখানকার এক মসজিদে আশ্রয় নেয়। তাদের সঙ্গে শিশুও ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ