শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কানাডায় তারাবির সময় মুসল্লিদের ওপর গু*লিবর্ষণ, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টোতে একটি মসজিদে তারাবির নামাজে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে টরন্টোর স্কারবোরো জেলায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। খবর ডেইলি সাবাহর।

টরন্টো পুলিশের মুখপাত্র ডেভিড রিডজিক বলেন, শনিবার রাতে তারাবির সময় হঠাৎ চলন্ত গাড়ি থেকে দুর্বৃত্তরা মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়।

তবে এরা সংখ্যায় কতজন ছিল তা তিনি বলতে পারেননি। কেন তারা মসজিদে হামলা করেছে তাও পুলিশ জানতে পারেনি।

স্কারবোরো জেলার মুসলিম অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বার নাদিম শেখ জানিয়েছেন, মসজিদে এ ধরনের সস্ত্রাসী হামলায় স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ