মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

জেরুজা*লেমের পবিত্র স্থানগুলিতে অবাধে প্রবেশের সুযোগদানের আহ্বান পোপের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র নগরী জেরুজালেমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনাপূর্ণ সহিংসতার মধ্যে পোপ ফ্রান্সিস রোববার তার বার্ষিক ইস্টার ভাষণ দেওয়ার সময় জেরুজালেমের পবিত্র স্থানগুলিতে অবাধে প্রবেশের সুযোগদানের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে চলা সংঘাত ও বিভাজনে জর্জরিত মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকুক। এই মহিমান্বিত দিনে, আসুন আমরা জেরুজালেমের জন্য শান্তি কামনা করি এবং শান্তি কামনা করি খ্রিস্টান, ইহুদি এবং মুসলমানদের জন্য যারা জেরুজালেমকে ভালোবাসে।

তিনি আরো বলেন, ইসরায়েলি, ফিলিস্তিনি এবং পবিত্র নগরীতে বসবাসকারী সকলেই যেন তীর্থযাত্রীদের সাথে শান্তির সৌন্দর্য অনুভব করতে পারে, ভ্রাতৃত্বে বাস করতে পারে এবং প্রত্যেকের অধিকারের জন্য পারস্পরিক সম্মান প্রদর্শনের জন্য পবিত্র স্থানগুলিতে অবাধে প্রবেশ করতে পারে।’ খবর এএফপি’র।

পুলিশ জানিয়েছে, রোববার সকালে জেরুজালেমে আল-আকসা মসজিদ এলাকায় ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষে ১০ জন বিক্ষোভকারী আহত হয়েছে।

ইহুদিদের পাসওভার, খ্রিস্টানদের ইস্টার এবং মুসলিমদের রমজান মাস উদযাপনকালে জেরুজালেমে উত্তেজনা বিরাজ করছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গণগ্রেফতারের পাশাপাশি মার্চের শেষের দিকে এবং এপ্রিলের শুরুতে ইসরায়েলি উপকূলীয় নগরী তেল আবিবে বা কাছাকাছি এলাকায় ফিলিস্তিনিরা অন্তত দু'টি মারাত্মক হামলা চালানোর কারণে উত্তেজনা বেড়েছে। বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ