মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ইরানের কূটনীতিক ও মিশনকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালে*বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে ইরানের সব কূটনৈতিক মিশন, কূটনীতিক ও মিশনকর্মীর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার।

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই নিশ্চয়তা দিয়েছেন বলে ইরনার খবরে বলা হয়েছে।

সম্প্রতি কাবুলে ইরানের দূতাবাস এবং হেরাতের কনসুলেট লক্ষ্য করে হামলা চালানো হয়। হেরাতে কনসুলেট লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর, ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়৷

ফোনালাপে এসব হামলার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এখন থেকে ইরানি কূটনৈতিক মিশনগুলোর পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান সরকার। এ সময় ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য তালেবান সরকারের সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক রাখতে চায় তেহরান। এ ব্যাপারে তিনি তালেবান সরকারের সহযোগিতা কামনা করেন।

গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর নতুন করে আনুমানিক প্রায় তিন লাখ আফগান শরণার্থী ইরানের প্রবেশ করেছে। এছাড়া গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইরান।

সম্প্রতি ইরানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেসব ভিডিওতে দেখা যায়, আফগান শরণার্থীদের উপর ইরানে অত্যাচার করা হচ্ছে। এরপর আফগানিস্তানে ক্ষোভ ছড়িয়ে পড়ে৷ ক্ষোভের আঁচ পৌঁছায় দূতাবাসেও।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ