সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

গরমে ডায়াবেটিস রোগী সুস্থ থাকতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। অনিয়মিত জীবনযাপনের কারণেই এ রোগে বেশিরভাগ মানুষ ভুগছেন। এর পাশাপাশি স্থূলতাও ডেকে আনছে এই দীর্ঘস্থায়ী রোগটি। ডায়াবেটিস হলে বিভিন্ন রোগের ঝুঁকি দ্বিগুন বেড়ে যায়।

তাই এমন রোগীদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকা জরুরি। ঠিক যেমন গরমে কিছু নিয়ম না মানলে স্ট্রোক পর্যন্তও হতে পারে ডায়াবেটিস রোগীর। তাই গরমে সতর্ক থাকা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, সুস্থ ও নিরাপদ থাকতে ডায়াবেটিস রোগী কোন কোন নিয়ম মেনে চলবেন-

এক. গরম আবহাওয়া ও উচ্চ রক্তে শর্করা উভয়ই পানিশূন্যতার কারণ হতে পারে। তাই প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খেতে হবে এ সময়।

দুই. অ্যালকোহল, চিনিযুক্ত পানীয় ও বিভিন্ন ফলের জুস পান করা এড়িয়ে চলতে হবে। কারণ এগুলো রক্তে শর্করার পরিমাণ আরও বাড়িয়ে তুলবে।

তিন. রোদ থেকে নিজেকে রক্ষা করুন। যখন বাইরে থাকবেন তখন ছাতা ব্যবহার করুন। একটি টুপি ও সানস্ক্রিনও ব্যবহার করতেও ভুলবেন না।

চার. হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন। এ সময় হালকা রঙের পোশাক পরলে স্বস্তি পাবেন। এমন পোশাক পরুন যাতে ঘাম সহজে বাষ্পীভূত হয়।

পাঁচ. প্রচণ্ড তাপ এড়াতে খুব ভোরে বা সন্ধ্যায় বাইরে শরীরচর্চা করুন বা হাঁটুন। প্রখর রোদে পরিশ্রম করবেন না ভুলেও।

ছয়. নিয়মিত রক্তে শর্করা পরিমাণ মাপুন। যদি আপনি দীর্ঘক্ষণ গরমে বাইরে থাকেন, তাহলে আরও ঘন ঘন ডায়াবেটিস মাপতে হবে।

সাত. শীতল থাকার জন্য ঘরে এয়ার কন্ডিশনার ব্যবহার করুন। উচ্চ তাপে ফ্যান আপনার জন্য যথেষ্ট নাও হতে পারে।সূত্র: মায়োক্লিনিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ