মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

পাকিস্তানে মন্ত্রিসভার ৩৪ সদস্যের শপথগ্রহণ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ৩৪ জন কেবিনেট সদস্য আজ মঙ্গলবার শপথ নিচ্ছেন।

প্রথম ধাপে শপথগ্রহণ কারা করবেন তাদেরকে নিয়ে একটি তালিকা করা হয়েছে। ফেডারেল মন্ত্রী, রাজ্য মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকায়। তাদের মধ্যে ৩০ জন হচ্ছেন ফেডারেল মন্ত্রী, চারজন রাজ্য মন্ত্রী ও বাকী চারজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সোমবার (১৮ এপ্রিল) ফেডারেল কেবিনেটে প্রথম ধাপে কমপক্ষে ১২ জন মন্ত্রীর শপথগ্রহণ করার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পড়াতে অপারগতা জানানোর পর শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়।

তবে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন বলে জানা যাচ্ছে।

পিপিপির সূত্রের তরফে এর আগে জানা যায়, কেবিনেটের ১১টি আসন পেতে পারে পিপিপির সদস্যরা এবং পিএমএল-এন পেতে পারে ১৪টি। তবে এর মধ্যে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী, প্রতিরক্ষা, জ্বালানি, পানি, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম বিভাগের দায়িত্ব পেতে পারে পিএমএল-এন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকারের বিষয়গুলোর দায়িত্ব পেতে পারে পিপিপি।

পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই। এরপর জাতীয় অধিবেশনে ভোটাভুটিতে দেশটির প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ