শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ৩৪ সদস্যের মন্ত্রিসভা প্রথম ধাপে শপথগ্রহণ করেছে। খবর জিও নিউজ’র।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে তারা শপথগ্রহণ করেন।

এদিন দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানি।

সোমবার ফেডারেল মন্ত্রিসভার শপথগ্রহণের কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে অপারগতা প্রকাশ করেন। ফলে সরকারকে শপথগ্রহণ স্থগিত করা ছাড়া কোনো উপায় ছিল না।

সোমবার দিবাগত রাতে প্রথম ধাপে শপথ নিতে যাওয়া ফেডারেল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তালিকায় ৩০ জন ফেডারেল মন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার নাম রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, ক্ষমতাসীন জোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় পরিষদে নেতৃত্ব দেবে পিএমএল-এন। দলটির ১২ জন ফেডারেল মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং দুইজন উপদেষ্টা থাকবেন।

এছাড়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ৯ জন ফেডারেল মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা থাকবেন। মন্ত্রিসভার বাকি সদস্যদের মধ্যে জেইউআইএফ থেকে চারজন, এমকিউএম-পাকিস্তান থেকে দুজন, জেডব্লিউপি, বিএপি ও পিএমএল-কিউ থেকে একজন করে মন্ত্রী হবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ