মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আল হাসানাইন: স্কুলগামী শিক্ষার্থীদের মাদরাসামুখী করার অনন্য প্রয়াস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: স্কুলগামী শিক্ষার্থীদের মাদরাসামুখী করার প্রয়াস নিয়ে ইলমের নগরী চট্টগ্রামে গড়ে উঠেছে ভিন্নধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল হাসানাইন। ইতোমধ্যেই দেশজুড়ে বেশ সুনাম ছড়াচ্ছে মাদানি নেসাব ও কেম্ব্রিজের সিলেবাসে পরিচালিত ইংলিশ মিডিয়াম মাদরাসাটি।

২০১৮ সালে প্রতিষ্ঠিত ভিন্নধর্মী এই দ্বীনি প্রতিষ্ঠানটির সুনাম-সুখ্যাতি বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শিক্ষার মান ও পরিবেশের মান রক্ষার্থে সবসময়ই সচেতন। যার ফলে আল হাসানাইন মুগ্ধ করছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগী সবাইকে।

No description available.

মূলত, নিরাপদ ও উন্নত পরিবেশের অভাবে সমাজের এক শ্রেনির মানুষ তাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাতে পারছেন না, তাদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ তৈরি করার জন্যই গড়ে উঠেছে আল হাসানাইন। ভালমানের আলেম হওয়ার পাশাপাশি ও/এ লেভেল, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ছাত্রদের চাপমুক্ত রেখে আনন্দদায়ক পরিবেশে প্র্যাক্টিকাল পদ্ধতিতে পাঠদান আল হাসানাইনের অন্যতম বৈশিষ্ট। পড়াশোনাকে আনন্দদায়ক করতে তারা প্রতি সপ্তাহে তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভ্রমনে বের হয়।

জানা যায়, লেখাপড়াসহ শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে আল হাসানাইন-এর ব্যবস্থাপনা প্রশংসনীয়। নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে তাদের রয়েছে একদল নিবেদিত শিক্ষক ও সাপোর্টিং স্টাফ । এক্ষেত্রে তারা প্রতি বিশ জন ছাত্রের জন্য দুইজন শিক্ষক ও একজন সাপোর্টিং স্টাফের ব্যবস্থা রেখেছে। দরসে নেজামির ক্ষেত্রে তারা মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবের প্রনয়ণকৃত মাদানী নেসাব এবং জেনারেল সিলেবাসের ক্ষেত্রে ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করছে।

No description available.