মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ফের মুখোমুখি ব্যবসায়ী-শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ঢাকা কলেজের সামনে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মিরপুর সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ফুটপাত দিয়েও পথচারী চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার পর ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডের সামনে এ ঘটনা ঘটে। এর পরপরই শিক্ষার্থীরা হল ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এ সময় কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করতে দেখা যায়। তবে শিক্ষার্থীদের দাবি- দোকান খুলতে দেওয়া হবে না। দোকান খোলার আগে শিক্ষার্থীদের হামলার বিচার করতে হবে।

এই অবস্থায় নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে নিউমার্কেট জোনের এসি ফারুক মো. শরিফুজ্জামান বলেন, ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ককটেলগুলো ঢাকা কলেজ শিক্ষার্থীরা ফুটিয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা কলেজ গেটের বাইরে এসেছিল। তবে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, রমনা জোনের এডিসি হারুনুর রশিদ বলেন, আমরা রাস্তার দুই পাশে অবস্থান করছি, ব্যবসায়ী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ