শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হবার পর রামবুক্কানায় শহরের পুলিশ বিভাগে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশের মুখপাত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ থাকবে।

অর্থনৈতিক সঙ্কট নিয়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট এটি। রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের আহ্বান জানিয়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ হচ্ছে। খাদ্য, ওষুধ এবং জ্বালানী সহ গুরুত্বপূর্ণ আমদানির জন্য শ্রীলঙ্কার ডলার ফুরিয়ে গেছে। সূত্র: এনডিটিভি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ