মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘আগামী বছর থেকে প্রাথমিকে সমাপনী পরীক্ষা হচ্ছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি ও ইবতেদায়ি) পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ঈদের পর প্রথম শ্রেণিতে নতুন কারিকুলামে দেশের বিভিন্ন উপজেলার ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। আগামী বছর থেকে তা সব বিদ্যালয়ে বাস্তবায়ন করা হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হবে না। ক্লাসে ধারাবাহিক মূল্যায়ন শুরু করা হবে।

চলতি বছরের পিইসি-ইবতেদায়ি পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত দুই বছর করোনার কারণে ক্লাস বন্ধ ছিল। সে কারণে পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ওপর চাপ না বাড়িয়ে ক্লাসভিত্তিক শিখন জ্ঞান যেন অর্জন করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া হবে। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

-এএ