মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু ফের ঊর্ধ্বমুখী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে দুদিন ধরে মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৭৩ জন। অন্যদিকে মারা গেছেন ৩ হাজার ২২২ জন।

এর আগে বুধবার (২০ এপ্রিল) বিশ্বে প্রাণহানি ঘটে প্রায় ২ হাজার ৩০২ জনের। একই সঙ্গে আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৯৬ হাজার ৫১১ জন। মঙ্গলবার (১৯ এপ্রিল) আক্রান্ত হন ৩ লাখ ১৫ হাজার ৯০ জন। প্রাণহানি ঘটে ১ হাজরা ২৬৩ জনে।

ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৩০৬ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৩২ হাজার ১৬১ জনে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৪ লাখ ৮৮ হাজার ৫১৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৯৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫০৭ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২২ হাজার ৩৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ১১ হাজার ৯৬৯ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৪৭০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ