মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ক্যান্সারে আক্রান্ত স্বামীর সেবার জন্য মন্ত্রীর পদ থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমেসের স্বামী ক্রিস স্টোন ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অসুস্থ স্বামীর সেবা করার জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন সোফি।

বিবিসি জানিয়েছে, বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর পদেও রয়েছেন উইলমেস। পুরো গ্রীষ্মকাল ছুটিতে থাকতে চান তিনি।

উইলমেস বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

এক টুইট বার্তায় উইলমেস লিখেছেন, অন্যান্য অনেক পুরুষ, নারী এমনকি শিশুদের মতো আক্রমণাত্মক মস্তিষ্কের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছে ক্রিস্টোফার। একজন মন্ত্রী হিসেবে যতটা নিশ্চল, সবসময় দায়িত্ব পালনের জন্য হাজির থাকা এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকা প্রয়োজন, সে দায়িত্ববোধ আমার জন্য এখন কঠিন। এসময় স্বামী ক্রিস্টোফারের জন্য এবং আমাদের সন্তানদের প্রয়োজন পূরণে সাহায্য করতে সহায়ক হচ্ছে না এ দায়িত্ব।

এক বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেছেন, উইলমেস যে সিদ্ধান্ত নিয়েছেন ‘তা সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য’। উইলমেস আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন না। একটি ‘রয়্যাল ডিক্রি’ জারি করে তার দায়িত্ব সাময়িকভাবে অন্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হবে।

প্রসঙ্গত, বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব ২০১৯ ও ২০২০ সালে পালন করেছেন সোফি উইলমেস। তার আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার ক্রিস স্টোনকে বিয়ে করেছেন তিনি।

তার স্বামী সাবেক ফুটবলার। ২০১২ সাল থেকে ‘বেলজিয়ান ব্রাঞ্চ অব অস্ট্রেলিয়ান বিজনেস’ এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তার স্বামী। তাদের ঘরে তিন মেয়ে রয়েছে। স্টোনের আগের স্ত্রীর সঙ্গেও এক ছেলে রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ডি ক্রু নিজেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তিনি বলেছেন, এমন কঠিন পরিস্থিতিতে একজন স্ত্রী, একজন মায়ের ভূমিকা পালন করা সবার আগে প্রয়োজন।

সূত্র: বিবিসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ