মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

বাধা উপেক্ষা আল আকসায় দেড় লাখ মুসুল্লির জুমা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর তীব্র বাধা ও হামলা উপেক্ষা করে মুসলিমদের প্রথম কিবলাখ্যাত ফিলিস্তিনের মসজিদুল আকসায় দেড় লাখ মুসুল্লি জুমা আদায় করেছেন।

স্থানীয় সময় শুক্রবার পবিত্র রমজানের তৃতীয় জুমায় ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদে মুসুল্লিদের ব্যাপক ঢল নামে বলে জানায় তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের অধিকৃত আল কুদসের (জেরুজালেম) ইসলামিক ওয়াকফ বিভাগের মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিবও বিষয়টি নিশ্চিত করেন।

গত কয়েক দিন যাবত ইসরাইলি সৈন্যরা মসজিদুল আকসার অভ্যন্তরে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবারও ফিলিস্তিনি মুসুল্লি ও দখলদার পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজা ও পশ্চিম তীরের ৫০ বছরের কম বয়সী বাসিন্দাদের মসজিদে নামাজ পড়তে আসতে বাধা দেয় ইসরাইল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আল কুদসের পুরাতন শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে রাখে তারা।

তবে ইসরাইলের জননিরাপত্তা মন্ত্রী ওমর বারলেভ দাবি করেন, ‘তার দেশ ইসরাইল রমজানে মুসলিমদের ইবাদতের স্বাধীনতা দিতে কাজ করছে।’

এদিকে আজ জুমার নামাজের খুতবায় খতিব শায়খ ইউসুফ আবু সাফিনাহ সাম্প্রতিক দিনগুলোতে ইসলামের অন্যতম পবিত্র মসজিদে ইসরাইলি বাহিনীর এরূপ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র: আলজাজিরা ও আনাদোলু এজেন্সি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ