মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

গাজীপুর সিটির সাবেক মেয়র এম এ মান্নান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল বুধবার রাতে তাঁকে জরুরিভাবে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয়। বাহাত্তর বছর বয়সি সাবেক এ মন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

গাজীপুরের সভাপতি ফজলুল হক মিলন বলেন, মান্নান ভাই বিকেল সাড়ে ৪টায় মারা গেছেন। গতকাল বারিধারার বাসায় হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে একমাত্র ছেলে এম মনজুরুল করীম রনিকে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক এম এ মান্নানের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ এশা বারিধারা ডিওএইচএসের মসজিদের অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিম ঘরে। শুক্রবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণপ্লাজায়, ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ জুম্মা গাজীপুরের রাজবাড়ী মাঠে, বাদ আসর নিজ গ্রাম সালনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এম এ মান্নান গাজীপুর সিটির করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গ্রেপ্তার হন। তিন বছর তিনি কারাবন্দি ছিলেন।

তিনি ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের ধর্ম এবং বিজ্ঞান-প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৭৮ সালে এমএ মান্নান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) এর যোগদান করেন তার রাজনৈতিক জীবন শুরু করেন।

এই জাগদলই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল (বিএনপি) হিসেবে আত্মপ্রকাশ করে। বিএনপির জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন তিনি।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে এম এ মান্নান দলের ভাইস চেয়ারম্যান হন। এর আগে তিনি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা আলাদা বিবৃতিতে শোক প্রকাশ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ