রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

দেশের সব ব্যাংক খোলা আজ, লেনদেন দুপুর ১টা পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় শনিবার (৩০ এপ্রিল) সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রাম এলাকার তফসিলি ব্যাংকগুলোর তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এসব এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে। লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সার্কুলারে আরও বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়েছে। এ জন্য সবার সুবিধার্থে শনিবার (৩০ এপ্রিল) সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংক খোলা দুপুর আড়াইটা পর্যন্ত।

ব্যাংকের নগদ লেনদেনের সুবিধার্থে আজ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ